ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ১০ অক্টোবর

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল"-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আজ ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর সাহাজ‌উদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।


আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের খেলা রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮ টি দল নিয়ে নক‌আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় চর মাধবদিয়া ফুটবল একাডেমী, ফরিদপুর বনাম গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, রাজবাড়ী একে অপরের মোকাবেলা করবে।


উদ্বোধনী খেলায় উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। আয়োজক কমিটির অন্যতম সদস্য মোঃ হুমায়ন আহমেদ জানান, প্রায় এক বছর গোয়ালন্দ উপজেলায় বড় ধরনের কোনো টুর্নামেন্ট নেই। মাঠেও খেলোয়াড়দের উপস্থিতি কম। খেলোয়াড়দের মাঠমুখী করতে আমাদের এমন আয়োজন। তিনি আরো বলেন, এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকছে ফ্রিজ এবং এল‌ইডি টেলিভিশন।

ads
ads
ads

Our Facebook Page

↑